
স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে শ্বশুর বাড়িতে সুমন (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে যায়, ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া আর্দশ সরকার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমনের সঙ্গে পাশ্ববর্তী দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী কমলা পট্রি গ্রামের জামালের এক বছর আগে মেয়ে রুপার (২১) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে শ্বশুর বাড়িতে সুমন গেলে সেখানে রাত ৮টার দিকে রহস্যজনক মৃত্যু হয়।
এ ঘটনায় ছেলের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ভূল্লী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এজাহার দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সুমনের স্ত্রী রুপা আক্তার (২১) ও শাশুড়ি রোকেয়া খাতুনকে (৪৮) গ্রেফতার করে আদালতে পাঠায়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), একে এম আতিকুর রহমান জানান, শ্বশুর বাড়িতে সুমন নামে এক যুবকের মৃত্যুর ঘটনার অভিযোগে তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বোদা থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.