
স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা সহ ৩ উপজেলায় কৃষকরা ঝুঁকছেন লটকন চাষে। লটকন চাষ করে অর্থনৈতিকভাবে সাফল্যও পেয়েছে অনেকে। এছাড়া এই লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এবছর সকল প্রতিকুলতা কাটিয়ে ভাল দাম পাবেন বলে আশা করছেন লটকন চাষীরা।এক সময়ের জংলী ফল লটকন এর কদর বেড়েছে। ঝোপ-ঝাড়ে গাছে ঝাঁকে ঝাঁকে ধরে থাকতো এ ফল। তবে সময়ের পরিবর্তনে সঙ্গে সঙ্গে এ ফলের পুষ্টিগুণ সবার জানা হয়ে গেছে। সুস্বাধু লটকন ঔষধিগুণ সম্পন্ন হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েক গুণ।
জেলায় এ বছর ১ হাজার ৮শত ২০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে।নরসিংদী জেলার শিবপুর, পলাশ, বেলাব ও রায়পুরা উপজেলার লাল রংয়ের মাটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ উপাদান বিদ্যমান, তাই এখানে লটকনের ভালো ফলন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে শিবপুর উপজেলায়। এছাড়া অন্যান্য ফসলের তুলনায় কয়েকগুণ লাভ বেশি হওয়ায় লটকন চাষে ঝুঁকছে কৃষকরা। বাজারে আকার ভেদে প্রতি কেজি লটকন সামনে বিক্রি হবে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত ধারনা করছে কৃষকরা।নরসিংদীর লটকন অন্য যে কোনো জেলা থেকে মিষ্টি এবং রসালো হয়ে থাকে। এখানকার বেলে ও দো-আঁশ মাটিতে ফলটির ফলন ভালো হয়। সেজন্য এ জেলার মানুষজন লটকনের বাণিজ্যিক চাষের দিকেই বেশি ঝুঁকছেন। আর্থিকভাবে লাভবানও হচ্ছে বলে প্রতিবছরই বাড়ছে এর আবাদ। লটকন চাষ করে ভাগ্যবদল হয়েছে শত কৃষকের।এ বিষয় লটকন বাগানে মাত্র ফলটি বড় হওয়ার দিকে এগোচ্ছে এ বিষয়ে গিলাবের এলাকার লটকন চাষী জয়নাল সংবাদ কর্মী রুদ্র কে বলে আমার বাগানে প্রায় ২০০ টি গাছ রয়েছে ।আমি প্রটিদিন আমার বাগানে এক থেকে দের হাজার টাকা খরচ করছি।রমজান ঈদের পর কুরবানী ঈদের আগে আশা করি পাকা ধরবে।আমি এই বাগান থেকে এক কোটি টাকার ফল বিক্রি করবো বলে আশা করছি।
নরসিংদী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাইদুর রহমান জানান, সংবাদ কর্মী রুদ্র কে বলেন নরসিংদী জেলার শিবপুর, পলাশ, বেলাব ও রায়পুরা উপজেলার লাল মাটিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ উপাদান বিদ্যমান, তাই এখানে লটকনের ভালো ফলন হয়। চলতি মৌসুমে ১ হাজার ৬শত ১০ হেক্টর জমিতে লটনকনের বাগান করা হয়েছে। যা হেক্টর প্রতি ১৫ টন হারে ২৪ হাজার মেট্রিক টন লটকনের ফলন পাওয়া যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ। আর উৎপাদিত এ লটকন পাইকারি ৮০ টাকা কেজিতে বিক্রির লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। যার মূল্য পাওয়া যাবে প্রায় ১৬৮ কোটি টাকার মত।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.