
বিনোদন ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিমা চৌধুরীর মা মারা গেছেন। চারদিন আগে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাহিমার মা। মায়ের মৃত্যু শোক এখনও সামলে উঠতে পারেননি মাহিমা। ভেঙে পড়েছেন মাহিমা ও তার কন্যা আরিয়ানা।
গত বছরের জুনে জানা যায় স্তন ক্যানসারে আক্রান্ত মাহিমা চৌধুরী। যদিও এর কিছু দিন পর সুস্থ হওয়ার খবর জানান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
মাহিমার বাবা মারাঠি, মা ছিলেন নেপালি। মাহিমার জন্ম পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। দশম শ্রেণি পর্যন্ত কার্সিয়াংয়ের ডাউ হিল স্কুলে পড়াশোনা করেন। তারপর দার্জিলিংয়ের লোরেটো কলেজে ভর্তি হন। নব্বই দশকে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর কাজ শুরু করেন বিজ্ঞাপনে। তারপর নাম লেখান সিনেমায়।
প্রসঙ্গত, মাহিমা চৌধুরী ১৯৯৭ সালে ‘পরদেশ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘দাগ’, ‘ধাড়কান’, ‘কুরুক্ষেত্র’, ‘দিল হ্যায় তোমহারা’, ‘দিল কেয়া কারে’, ‘লজ্জা’ প্রভৃতি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডার্ক চকলেট’ ২০১৬ সালে মুক্তি পায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.