ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

দাকোপে ভাইয়ের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের ২ দিনের মাথায় এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইমদাদুল হক। মাসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বেপরোয়া আজিজুল হক এমন অপপ্রচারে মেতে উঠেছে বলে দাবী করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় চালনা পৌরসভার নিকাহ রেজিষ্টার (কাজী) জি এম ইমদাদুল হক পূর্বে তার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবী করে বলেন, অর্থলোভী আমার ভাই আজিজুল আমাকে হেয় প্রতিপন্ন করতে প্রতিহিংসার বশে শতভাগ মিথ্যার আশ্রয় নিয়ে এমন অপপ্রচারে মাঠে নেমেছে। তিনি বলেন খুলনা জেলা রেজিষ্টারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ বা স্থায়ী নিকাহ রেজিষ্টার নিয়োগের আগ পর্যন্ত অতিরিক্ত হিসাবে আমি সুতারখালী ইউনিয়নে অর্পিত দায়িত্ব করছি। এখন তার পরিবর্তে অন্যরা অনুরুপ সহায়তাকারী হিসাবে কাজ করছে। সে আমার নিকট কোন ডিও লেটার বা প্রয়োজনীয় কোন কাগজপত্র জমা রাখেনি।
গত ৩০/০৬/২০১৯ তারিখ ক্যাশ খাতায় স্বাক্ষর দিয়ে আমার গ্রহন করা ২০ হাজার টাকা বিবাহ রেজিষ্টির জন্য তার কাছে থাকা আমার হিসাবের টাকা। তাহলে সে কিভাবে আমাকে টাকা দিয়েছে ? তার ভাষ্য অনুযায়ী ১৫ এবং ২৩ নং বইয়ের কোথাও বাল্য বিবাহ বা বেআইনী কোন কাজের প্রমান দেখাতে পারবেনা। এ বিষয়ে আমি যে কোন তদন্তে সহায়তা করতে শতভাগ প্রস্তুত আছি। এ ছাড়া বীমার টাকা বা এতিমখানা সংক্রান্ত যে সকল অভিযোগ করেছেন এখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন।
একদিকে অবৈধ আয়ের উৎস্য বন্দ অন্যদিকে তার কু-কীর্তি প্রকাশ পাওয়ায় সে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সম্মান হানী ও মিথ্যাচার করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমদাদুলের মা আনোয়ারা বেগম, ভাই ফেরদাউস গাজী,আনোয়ারুল হক গাজী, অন্যান্যের মধ্যে রফিকুল ইসলাম, মহাসিন মোল্যা, সাইদুল সানা, বকুল মল্লিক এবং আলহাজ্ব হালিম গাজী, সদস্য নাসির উদ্দিন শেখ, মাওলানা গোলাম মোস্তফা, হাসান গাজী উপস্থিত ছিলেন। সাংবাদিকগনের প্রশ্ন ও স্বপক্ষে প্রযোজনীয় কাগজপত্র চাইলে এমদাদুল হক তাৎক্ষনিক দেখাতে পারেনি।
এ বিষয় অভিযুক্ত আজিজুল হকের নিকট মুঠোফোনে কথা বলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিতো অভিযোগ সর্ম্পূন্ন মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট এবং আমার বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে সংবাদ সম্মেলনে নিয়ে আসা হয়েছে।