
নিউজ ডেস্কঃ
বুধবার রাতে ক্রেমলিনের মাথায় দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি রাশিয়ার। অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করার জন্য এই হামলা। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে বুধবার (৩ এপ্রিল) আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিন বলছে, পুতিনকে হত্যার উদ্দেশ্যে মঙ্গলবার দিনগত রাতে ক্রেমলিনে দুটি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। তবে, কিয়েভের এই হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। দুটি ড্রোনই রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে। কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। প্রেসিডেন্ট পুতিন নিরাপদেই আছেন।
এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী কাজ বলে অবহিত করেছে রাশিয়া। ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে, এই হামলার পর রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে।
এদিকে, এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। তাছাড়া ক্রেমলিনও এই অভিযোগের কোনো প্রমাণ দেখায়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.