
স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ধানুয়া কামালপুর ইউনিয়নে অজ্ঞাত (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ মে বৃহস্পতিবার দুপুরের কামালপুর ইউনিয়নে ধানুয়া উত্তর গ্রামে আব্দুল্লার ভুট্টা ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়'রা জানান, বেশ কিছুদিন যাবত মহিলাটি কামালপুর ইউনিয়নে ধানুয়া উত্তর গ্রামে অবস্থান করছেন সে ঠিক মতো কথা বলতে পারে মানুষিক ভারসাম্যহীন । আজ সকাল ৭ টার দিকে আব্দুল্লার ভুট্টা ক্ষেতের পাশে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিউজটি লেখা পর্যন্ত মহিলাটির কোন পরিচয় পাওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । লাশটি সনাক্তের জন্য পিবিআইরের সহযোগিতা চাওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.