প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ
মনোহরদীতে প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ

মোঃ মোবারক হোসেন ,স্টাফ রিপোর্টার:
"মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস মনোহরদীর আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টায় জেলা পরিষদ মনোহরদী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক (পিইডিপি-৪) এর আওতায় ক্রয়কৃত মনোহরদী উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেলাব উপজেলায় ১৫টি ও শিবপুর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ করেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এ সময় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মেদ।আরোও বক্তব্য রাখেন,বানিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শাহআলম মুকুল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজীদ খান,মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ,মনোহরদী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাকিয়া সুলতানা,মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মনোহরদী
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোহরদী ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আতিকুল হোসেন মিলন ও মনোহরদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ রিতু। এসময় উপস্থিত ছিলেন মনোহরদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ,সহকারী শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধগণ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.