
বিনোদন ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে বলিউড ছেড়ে পাড়ি জমিয়েছেন হলিউডে। সেখানেই এখন নিয়মিত কাজ করছেন লাস্যময়ী এই অভিনেত্রী।
শুক্রবার (৫ মে) আমেরিকার পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউড সিনেমা ‘লাভ অ্যাগেইন’। এটি রচনা ও নির্মাণ করেছেন জেমস সি স্ট্রৌস। জার্মানের এক সিনেমা থেকে রিমেক তৈরি করেছেন তিনি।
এতে হলিউড সুপারস্টার স্যাম হিউহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। পর্দায় মিরা রে চরিত্রে অভিনেতার বাগদত্তার ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
‘লাভ অ্যাগেইন’ সিনেমাটি মূলত রোম্যান্টিক ও কমেডি ধাঁচের। পর্দায় রোমাঞ্চকর সব মুহূর্তে দেখা যাবে এই অভিনেত্রীকে।
তবে অনলাইনে এ সিনেমাটি দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ, সিনেমাটি সনি পিকচার্সের মাধ্যমে বিতরণ করা হয়েছে, তাই নেটফ্লিক্সের অনলাইন প্ল্যাটফর্মেও মুক্তি পেতে পারে এটি।
প্রসঙ্গত, সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া আরও অভিনয় করেছেন জোনাস, স্যাম হিউহান, সেলিন ডিওনসহ অন্যান্য গুণী অভিনয়শিল্পীরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.