
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের বোয়ালমারীতে রবিবার বিকেলে সাকিব শেখ (৮) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইজিবাইক চালক রিপন শেখের ছেলে। সাকিব তিন ভাই-বোনের মধ্যে ছোট।
জানা যায়, রবিবার বিকেলে পার্শ্ববর্তী কুমার নদে সাকিবের দাদি গোসল করতে নামেন। এ সময় সাকিবকে একটি বল হাতে দিয়ে তার দাদি কুমার নদের পাড়ে তাকে বসিয়ে রাখেন। দাদির গোসল শেষে ফেরার সময় কুমার নদে নাতির বল ভাসতে দেখেন। পরে দাদির শোরচিৎকারে আশেপাশের লোকেরা এসে খোঁজাখুঁজি করে পানির তল থেকে সাকিবের নিথর দেহ উদ্ধার করেন। সাথে সাথে সাকিবকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, 'শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.