
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনার মোঃকবির হোসেন(৪৫) নামের ৫ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ১৮ বছর পর গ্রেফতার করেন চান্দিনা থানা পুলিশ।
বুধবার (১০ মে) সন্ধায় চট্টগ্রাম জেলার সিএমপি খুলশী থানার আমবাগান এলাকা থেকে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃসাহাবুদ্দীন খাঁন এর দিকনির্দেশনায় এসআই মোঃজহির উদ্দিন ও এএসআই রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান,গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার খুলশী থানার সিএমপি আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানার মাঃনং-০৪(০৪)০১, জিআর ০৭/০১ এর ০৫ বছরের সাজা পরোয়ানা মামলা রয়েছে।বিজ্ঞ আদালত বর্নিত মামলায় ১২/০৫/২০০৪খ্রিঃ উক্ত সাজার রায় প্রদান করেন। সাজা হওয়ার পর দীর্ঘ ১৮ বছর যাবৎ আসামী আত্মগোপনে ছিলেন। তার পর আমরা এক গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.