
নিউজ ডেস্কঃ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের হাতে ৯ মাসের যে তথ্য রয়েছে তাতে দেখা গেছে চলতি অর্থবছর শেষে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে এবং মাথাপিছু আয় দুই হাজার ৮০৯ ডলার হবে। তবে, ডলারে কিছু কমেছে তাই টাকায় বেড়েছে।
বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠকে উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৪ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এবারের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.