সম্পাদক
বিনোদন ডেস্কঃ
বলিউডে ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ক্যারিয়ার থেকে মা হওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কাপুর পরিবারের বউ আলিয়ার। তবে একটি প্রশ্ন নিয়ে আলিয়ার অভিযোগ; ক্যারিয়ারের শীর্ষে থাকাবস্থায় বাবা হওয়া কঠিন? এই প্রশ্ন পুরুষকে করা হয় না।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, যখন একজন পুরুষ বাবা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন, আর একজন নারী যখন মা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন- সেই দুটোর মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে।
সাক্ষাৎকারে বলেন, কখনও কোনো পুরুষকে প্রশ্ন করত শুনবেন না যে, ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় বাবা হওয়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল। কিন্তু আমায় এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমায় জিজ্ঞেস করা হয়েছে আমি কি এখন কাজ করা কমিয়ে দিতে চাইছি পরিবারের জন্য?
তার কথায়, ‘টানা ১০ বছর একভাবে কাজ করে চলার পর একজন মা হিসেবে আমি আমার ক্যারিয়ারের গতি কিছুটা কমাতেই পারি। আর আমার কাছে এই সফরটা ভালোবাসায় ভরা ছিল। আমি সব সময় যা করি সেটা ভালোবেসে করি। আমি যা সিদ্ধান্ত নিই সেটা যদি আমার ঠিক বলে মনে হয় তবেই নিই। আর যদি সেটা না হয় তাহলে দেখবেন আমি এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেছি।’
‘আমায় যদি সেরা টিম দিয়ে সেরা ছবি অফার করা হয়, কিন্তু আমি যদি ভেতর থেকে সেটা অনুভব না করতে পারি, কাজটা যদি আমার কাছে ঠিক না মনে হয়, তাহলে আমি সেই কাজ করতে পারব না। তাই সন্তান হওয়াটাও সম্পূর্ণ আমার ইচ্ছা ছিল। আমার মনে হয় না এটা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে বলে। এটা খুব স্বাভাবিক এবং আনন্দের সঙ্গে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল বলে জানান রণবীর ঘরণী।
উল্লেখ্য, আলিয়াকে আগামীতে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। এতে তার বিপরীতে আছেন রণবীর সিং।

