সম্পাদক

নিউজ ডেস্কঃ

ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের ঝলকে আজাক্সিওকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে প্যারিস সেন্ট জার্মেই।

পার্ক দে প্রিন্সে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটে পিএসজিকে লিড এনে দেন স্প্যানিশ তারকা ফাবিয়ান রুইজ। সতীর্থের দেওয়া পাস প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে বক্সেই পেয়ে যান তিনি। এরপর বাঁ-পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

এরপর ম্যাচের ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। বক্সের ভেতর থেকে দুই খেলোয়াড়কে কাটিয়ে এমবাপ্পের নেওয়া আড়াআড়ি শট শুরুতে রুখ দেন গোলকিপার। এরপর ফিরতি বল পেয়েই জালে পাঠান মরক্কোর এই ডিফেন্ডার।

ম্যাচের ৪৭ ও ৫৪তম মিনিটে নিজের জোড়া পূরণ করেন এমবাপ্পে। বক্সের ভেতর হালকা জটলায় পড়েন ফরাসি এই তারকা। সেখান থেকেই শট নেন এমবাপ্পে, সেই শট গোলরক্ষকের হাত ছুঁয়ে গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।