
নিউজ ডেস্কঃ
স্থানীয় সময় রবিবার (১৪ মে) সকাল ৮টায় তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে সংসদ সদস্যদের পাশাপাশি তুরস্কের লক্ষ লক্ষ ভোটার আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
দুই দশক ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ভোটগ্রহণের জন্য দেশজুড়ে এক লাখ ৯১ হাজার ৮৮৫ ব্যালট বক্স দেশটির বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। নির্বাচনে ভোট দিতে এরইমধ্যে ৬ কোটি ৪১ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১৭ লাখের বেশি প্রবাসী তাদের ভোট প্রয়োগ করেছেন। দেশটির মোট ভোটারের মধ্যে ৪৯ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।খবর:আনাদোলু এজেন্সি
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.