সম্পাদক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মনোহরদী বাসস্ট্যান্ড বাজার রোডে অবস্থিত স্বাধীনতা প্লাজা শপিংমল ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত লাকি কুপন ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) বিকেলে স্বাধীনতা প্লাজা প্রঙ্গনে সাংবাদিক ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় স্বাধীনতা প্লাজা শপিংমল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ভূইয়া এর সভাপতিত্বে ওই ড্র অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র মো.আমিনুর রশিদ সুজন । তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো.হারুন অর রশিদ মাঝি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সনজন রায়,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আল এমরান ভূইয়া, আওয়ামীলীগ নেতা শাজাহান সাজু,সাংবাদিক মো.মোবারক হোসেন সহ শমিংমলের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোট ২৫টি পুরস্কারের মধ্যে পণ্য কিনে কূপন নং-৮৩২ বিজয়ী মনোহরদী পৌরসভার ৭নং ওয়ার্ড বাসিন্দা বুরুজ আলীর ছেলে নাইম হাসান সুমন প্রথম পুরস্কার ১টি ১০০সিসি মোটরসাইকেল জিতে নেন। এছাড়া সিংগুয়া এলাকার কামাল ২য় পুরস্কার ১টি ওয়াশিং মেশিন এবং মনোহরদী ডাকবাংলোর বাসিন্দা আশরাফুল ৩য় পুরস্কার হিসেবে একটি স্মার্ট ফোন পেয়েছেন। এর আগে গত ৫ মে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত রমজান মাসব্যাপী পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ১ হাজার টাকার পণ্য কিনে লাকি কুপন ড্র এ অংশগ্রহন করে পুরস্কার জেতার সুযোগ করে দেয় স্বাধীনতা প্লাজা শপিং মল। প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী সুমন বলেন, আমি ১৩৬০ টাকা দিয়ে একটি পাঞ্জাবী কিনে আজকে এই পুরস্কার পেয়েছি। আমি খুব খুশি। আল্লাহ আমার কপালে মোটরসাইকেলটি রেখেছে এই জন্য পেয়েছি। আমি স্বাধীনতা প্লাজার সাফল্য কামনা করছি। এসময় স্বাধীনতা প্লাজা শপিংমল এর পরিচালক সাইদুল ইকরাম জানান,ক্রেতা সাধারণের আকৃষ্ট ও আকর্ষণ বাড়াতে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আমরা এই লাকি কুপন ড্রয়ের ব্যবস্থা করি।লটারীর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গেই কাজ করেছি। সামনে ইনশাআল্লাহ আরো আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থায় লাকি কুপন ড্র অনুষ্ঠানের আয়োজন করা হবে।