
নিউজ ডেস্কঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বিকেল ৩টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।
ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে সুখবর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানবে মিয়ানমারের ওপর। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে।
আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি টেকনাফ থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিটুই অঞ্চল দিয়ে প্রভাহিত হবে। এতে করে টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়’ মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। তবে, মূল ঝড় অতিক্রম করবে দুপুর ১২টা থেকে ৩টা মধ্যে। সেই সময় তীব্র বাতাসের পাশাপাশি অতিভারী বর্ষণ হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.