
স্টাফ রিপোর্টার:
আর্থিক সহযোগীতা নিয়ে ক্যান্সারে আক্রান্ত শিশু মাইশার পাশে পোরশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ। মাইশা উপজেলার নিতপুর মাস্টারপাড়ার দরিদ্র মীর হোসেন ও রোজিনা বেগমের ৪র্থ সন্তান।
মাইশা ক্যান্সারে আক্রান্তের বিষয়ে জানার পর পোরশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ সদস্যরা এ উদ্যেগ গ্রহণ করেন।
কলেজ ছাত্রলীগ আহবায়ক আজিজুল হাকিম শাহ্ জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহের সার্বিক দিকনির্দেশনায় ক্যান্সারে আক্রান্ত শিশু মাইশার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার লক্ষ্যে তারা কাজ শুরু করেন।
ইতিমধ্যে বৃহস্পতিবার তার নেতৃত্বে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে তারা শিশুটির হাতে নগদ তিন হাজার টাকা তুলে দিয়েছেন।
তবে দরিদ্র পরিবারের ওই শিশুটির চিকিৎসায় আরো সহযোগীতা দেওয়ার জন্য তারা কাজ করছেন বলে তিনি জানান।
আর এতে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল মামুন শর্ত, সদস্য ফাহিম আল আমির, রনি কুমার বর্মন, মাসুদ রানা স্বপন, হাবিবুর রহমান, আব্দুল্লাহ, রাজু, রাজিম বাবু এবং কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষক ও কলেজের সাধারণ শিক্ষার্থীগণ সহযোগীতা করার জন্য এগিয়ে আসছেন বলে তিনি জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.