
স্টাফ রিপোর্টারঃ
খুলনা-বাগেরহাট অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো শিউলী বেগম। বাগেরহাট জেলার মোংলা এলাকায় খুলনা র্যাব ৬ এর অভিযানে ১১টির অধিক মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী শিউলী বেগম কে গ্রেফতার করেছেন।
উক্ত আসামি অনেক বার মাদকসহ আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
খুলনা র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ১১ টির ও অধিক মাদক মামলায় পলাতক মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ১৯ই মে শুক্রবার ২০২৩ এর রাতে বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিউলী বেগমকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.