
মঞ্জুরুল আলম, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় একাধিক মামলার আসামি বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল ওরফে ছোট রুবেল (২৯) ও ইমরান আলী(১৯) নামে তার এক সহযোগীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ, শনিবার (২০ মে) গ্রেফতারকৃতদের পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার বাঁশগাড়ী এলাকা থেকে রুবেল ও ইমরানকে গ্রেফতার করে পুলিশ, পরে সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেন, গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বালুয়াকান্দি এলাকার বিরাজ মিয়ার ছেলে রুবেল ওরফে ছোট রুবেল এবং কাচারিকান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে ইমরান আলী।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো শফিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক ইকবাল ইউসুফসহ সঙ্গীয় ফোর্সে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী বালুয়াকান্দি এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওয়ারেন্ট ভুক্ত একাধিক মামলার আসামি রুবেল ওরফে ছোট রুবেল ও তার সহযোগী ইমরানকে লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে এ সংক্রান্তে শুক্রবার পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় সন্ধ্যায় মামলা হয়। রুবেলের নামে হত্যা লুটপাট অগ্নি সংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে, মামলার বাদী ও রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ বলেন, রুবেলের নামে গ্রেফতারি পরোয়ানা হত্যা লুটপাট অগ্নি সংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে।
শুক্রবার বাঁশগাড়ী বালুয়াকান্দি এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনাকালে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন এক রাউন্ড গুলিসহ রুবেল ওরফে ছোট রুবেল ও তার সহযোগী ইমরানকে গ্রেফতার করা হয়। শনিবার রুবেলসহ তার সহযোগীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.