
বিনোদন ডেস্কঃ
তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। গানের পাশা পাশি অভিনয়েও কাজ করছেন তিনি। গেলো রোজার ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন এই গায়িকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জুটিপ্রথায় বিশ্বাসী নয় বলে জানিয়েছেন পড়শী।
আসন্ন কোরবানির ঈদেও জোভান আহমেদের সঙ্গে একটি নাটকে অভিনয়ের কথা রয়েছে। এর আগেও কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তারা। নাটকে তাদের জুটি বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের।
এ দিকে জোভান-পড়শী জুটি হতে চলেছে কী না জানতে চাইলে? জবাবে পড়শী বলেন, আমি জুটিপ্রথায় বিশ্বাসী নই। তবে এটি সত্য, জোভানের সঙ্গে আমার অভিনয় দর্শক বেশি পছন্দ করছেন। এই জুটির ‘ভালোবাসার তিন দিন’ নাটকটির ভিউ কোটির ঘর ছাড়িয়েছে।
সেই সঙ্গে ‘লাভ স্টেশন’ নাটকের ভিউও প্রায় এক কোটি। এ কারণে নির্মাতারা আমাদের জুটি করে নাটক নির্মাণ করছেন। তবে অন্য অভিনেতাদের সঙ্গেও অভিনয় করছি। সামনে তাদের সঙ্গে বেশি বেশি কাজ হতে পারে।
বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করছেন পড়শী। এতে গান থেকে দূরে সরে যাচ্ছেন কী?
এমন প্রশ্নের উত্তরে এই গায়িকা বলেন, গান থেকে দূরে থাকা একেবারেই অসম্ভব। আমি গানের জগতের মানুষ। তাই গান নিয়েই থাকতে চাই। সবকিছুর আগে-পরে গানই আমার কাছে প্রাধান্য পাবে।
পড়শী আরও বলেন, অভিনয় আমার শখের জায়গা, অভিনয় করতে ভালো লাগে। আর নাটকেও সাফল্য আসছে। কাজটিও ভীষণ উপভোগ করছি। দর্শক যতদিন চাইবেন, গানের পাশাপাশি অভিনয় চালিয়ে যাব।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.