সম্পাদক
স্টাফ রিপোর্টারঃ
গত ১৩/০৩/২০২৩ইং সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় বাহারছড়া ইউনিয়নের হলবনিয়াতে জনৈক গিয়াছ উদ্দিন এর বিবাহ শেষে নববধূকে তাহার বাড়ীতে আনিলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক পড়ে বন্দুকহাতে বিয়ে বাড়ীতে প্রবেশ করে উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়থাপ্পর মেরে নববধূ হালিমাতুস সাদিয়ার স্বর্ণালংকার এবং দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
কক্সবাজার জেলার পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এ টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম এর সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ জাগির হোসেন জাগির মিস্ত্রি (৩৮) কে কুতুপালং এলাকা হতে গত ২১/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। তাটা স্বীকারোক্তি মতে ঘটনায় লুন্ঠিত স্বর্ণ মৌলভীবাজারে অবস্থতি মাতা মুহুরি জুয়েলার্সের মালিক ২নং আসামী লিটন ধর (৪৩) হতে লুন্ঠিত স্বর্ণ স্বাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দকরা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

