
আশিকুর রহমান,কলমাকান্দা(নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কাকগড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, কাকগড়া গ্রামের ফরিদ মিয়ার গর্ভবতী স্ত্রী মাসুদা আক্তার (২৭) বাড়ির উঠোনে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। বাড়িতে থাকা মাসুদার শশুর তাকে ছাড়াতে গেলে তিনি নিজেও বিদ্যুৎতায়িত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দৌড়ে এসে বাড়ির মেইনসুইজ অফ করেন। তারপর দুজনকে উদ্ধার করে কলমাকান্দা জরুরি বিভাগে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মাসুদাকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর মৃতের শশুরকে কতর্ব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান, লাশ থানায় নিয়ে এসেছে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.