সম্পাদক

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় সড়ক দূর্ঘটনায় মায়ের সাথে আহত মারিয়া নামের ১০ মাসের শিশু মূত্যু বরণ করেছে। চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকা নেয়ার পথে ৪জুন সকালে শিশুটির মৃত্যু হয় বলে তার পরিবার সূত্র নিশ্চিত করেছে।

অন্যদিকে গুরুতর আহত মারিয়ার মা নাসরিন ও মটরসাইকেল ড্রাইভার সিয়াম খলিফাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ জুন শনিবার রাত ৯টার দিকে আমড়াগাছিয়া ও রাজপুর সড়কে শহিদুল ফরাজির বাড়ির সামনে ।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় উপজেলার আমতলি এলাকার বাসিন্দা জুয়েলের স্ত্রী নাসরিন তার সন্তানসহ রাজাপুর এালাকায় বাবা লতিফের বাড়িতে বেড়াতে আসে। গত ৩ জুন রাতে বাবা বাড়ি থেকে ইজিবাইক যোগে আমতলি ফিরছিলেন। এ সময় আমড়াগাছিয়া থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল আমড়াগাছিয়া ও রাজপুর সড়কে শহিদুল ফরাজির বাড়ির সামনে ওই ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ওই ইজি বাইকে থাকা শিশু মারিয়া ও তার মা গুরুতর আহত হয়। এ ছাড়া গাড়িতে থাকা লতিফ (৭৫), সিয়াম খলিফা (২২) ও এলমা (২৫) আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে। তাদের মধ্যে মারিয়ার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। ঢাকা যাবার পথে শিশুটির মৃত্যু হয়। অপর দিকে আহত লতিফ ও এলমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

শরণখোলা স্বাথ্য কমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক কেয়মিন জানান, আহতদের মধ্যে মারিয়ার মাথায় গুরুতর আঘাত লেগেছে, নাসরিন ও সিয়ামের আঘাতও জটিল। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তিনি বলেন পরিবারের লোকজন খুলনায় থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।