
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার (০৪ জুন) সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
উক্ত মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আইন শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে । প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা।
এ সময়ে জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোযেন্দা শাখা, আরওআই, রিজার্ভ অফিস, আরআই পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.