
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে আজ ৪ ই জুন রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। এসময়ে ওসি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়। সর্বোপরি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হেলাল উদ্দিন সুমন , শিক্ষক - শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের ছাত্রীবৃন্দ
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.