
মোঃ শাহাদাত হোসাইন, শরনখোলা (বাগেরহাট)প্রতিনিধি:
শরণখোলায় গাঁজা গাছসহ গাঁজা চাষি তানভির (২৬) কে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়েন্দা তাফালবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ রায়েন্দা তাফালবাড়ী গ্রামে তানভিরের বাড়িতে অভিযান চালায়।
এসময় খেতে লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন দেড় কেজি। পুলিশ তানভিরকে আটক করে থানায় নিয়ে আসে। আটক তানভির রায়েন্দা তাফালবাড়ী গ্রামের মিন্টু শেখের পুত্র।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, আটক তানভির দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করে আসছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তাকে আদালতে পাঠানো হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.