
স্টাফ রিপোর্টার:
কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়ল চীনা জাহাজ। মোংলা বন্দরে চীনের পতাকাবাহী জাহাজ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ।
আজ শনিবার ১০ই জুন ২০২৩ এর ভোরে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের পশুর নদের হাড়বাড়িয়া এলাকায় ভিড়েছে জাহাজটি।
বিদেশি জাহাজ জে হ্যায়ের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায় ভোর পাঁচটার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে।
জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।গত ২১ মে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।
কয়লা সংকটের কারণে ৫ জুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ও ৯ জুন বাঁশখালী তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.