ওমর ফারুক
মো. হাসনাইন তমিজউদদীন (ভোলা) প্রতিনিধি :
আজ ১৬ জুন রোজ শুক্রবার বিকাল ০৬:৩০ঘটিকায় তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জয়সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন ভােলা-৩ আসনের সাংসদ আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি “জয়সেট সেন্টর প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার সমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে। এই জয় সেট সেন্টারে প্রশিক্ষণ দিয়ে তজুমদ্দিন উপজেলার হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। তারা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পারবে।
তিনি বলেন আরো, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্ববধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, ভােলা জেলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, তজুমদ্দিন লাইভ নিউজ এর প্রধান সম্পাদক এইচ এম হাছনাইন, তজুমদ্দিন আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ফজলুল হক দওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান ইশতিয়াক হাসান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পােদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা,তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আওয়ামী নেতৃবৃন্দ।

