সম্পাদক
নিউজ ডেস্কঃ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে রয়েছেন। হাসপাতালটির কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিএনপি নেতার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।
পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান নেতা খন্দকার মোশাররফ হোসেনের আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

