সম্পাদক
নিউজ ডেস্কঃ
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদকে সব ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৯ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন শুনানিতে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে আদালত বলেন, আপনি মেয়রকে বরখাস্তের স্টে অর্ডার (বরখাস্তের আদেশ স্থগিতের অর্ডার) আগেই পেয়েছেন। তাহলে ব্যাংকে চিঠি দিয়ে থ্রেট দিলেন কেন? এগুলো ভালো কাজ না। আপনি জনপ্রতিনিধি, আপনার কাজ মানুষের সেবা করা। থ্রেট দেবেন না। আপনি ব্যাংকগুলোকে সহযোগিতা করতে পারতেন।
আদালত আরও বলেন, কর্মচারীদের বেতন আটকে রাখবেন না। আপনার কারণে কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আপনাকে বড় অংকের জরিমানা করা হবে। আপনি আদালতের আদেশ অমান্য করেছেন। আদালতের আদেশ অমান্য করলে শাস্তি দেওয়া হবে।
এসময় প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

