
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ইসলামে কুরবানীর ইতিহাস বেশ প্রাচীন। তারই ধারাবাহিকতায় আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে ভােলার তজুমদ্দিন উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে কোরবানির জন্য প্রস্তুতকৃত করা হয়েছে বিশাল ১ টি পশুর হাট।
এরই মধ্যে হাটে উঠতে শুরু করেছে বড় ছােট মাঝারি বিভিন্ন আকৃতির গরু, ছাগল, ভেড়া সহ কোরবানির পশু। এরমধ্যে সবচেয়ে ক্রেতাদের নজর কেড়েছে তজুমদ্দিন উপজেলার এক কসাইয়ের দুটি উন্নত জাতের গরু । গরু একটির দাম দেওয়া হয়েছে ৮ লক্ষ ও আরেকটির দাম দেওয়া হয়েছে ৭ লক্ষ ৫০ হাজার টাকা। কিন্তু দাম অনুযায়ী বিক্রেতা ক্রেতা পাচ্ছেন না। যদিও কোরবানীর ঈদের বাকি এখনাে প্রায় এক সপ্তাহের কম সময় রয়েছে। সে তুলনায় হাটগুলোতে পশু কেনাবেচা জমজমাট হয়ে ওঠেছে।
আজ শুক্রবার (২৩ জুন) তজ পশুর হাট ঘুরে দেখা যায় রাস্তার পাশ সারি সারি বাঁশের খুঁটি বসিয়ে গরু বাঁধার স্থান তৈরি করা হয়েছে। এক এক করে বিক্রেতারা তাদের পালিত পশু নিয়ে আসতে শুরু করছেনে হাটগুলােতে । সেই অনুপাতে হাটে পুরোদমে চলছে বেচাকেনা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.