
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
আজ ২৫ জুন রোজ রবিবার ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায়, মোঃ মনির হোসেন, অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে এসআই সুজন জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানা, ভোলা কর্তৃক গত ০১ জুন থেকে অদ্য ২৫ জুন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিন থানাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.