ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামঈন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দীর্ঘ ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালন শেষে এই প্রথম নিজ জন্মভূমি কিশোরগঞ্জের মিঠামইনে কামাল পুর নিজ বাড়িতে ঈদ করতে আসেন।এবার কোরবানি ঈদে সাবেক এই রাষ্ট্রপতির পরিবারের সকল সদস্যরা এক সংঙ্গে সকাল ৯ টায় নিজ বাড়ি কামালপুর জামে মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাড়ির মসজিদেই ঈদের নামাজ আদায় করতে হয়েছে। কিশোরগঞ্জ ৪ আসনের এমপি রাষ্ট্রপতি পুএ প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক বাবার সাথে পরিবারের সদস্যদের নিয়ে তিনিও নিজ বাড়ি কামাল পুরে আসেন।
কামাল পুর মসজিদে ঈদের নামাজ পড়ান মসজিদের ইমাম মওলানা আবু তাহের। নামাজ শেষে সাবেক এই রাষ্ট্রপতি মা-বাবা সহ আত্নীয় স্বজনের কবর জিয়ারত করেন। সাবেক রাষ্ট্রপতি এবং পুএ রেজওয়ান আহমদ তৌফিক দেশবাসীকে ঈদুল আযাহার শুভেচ্ছা জানান।
পরে নিজ বাড়িতে ২২ টি পশু কোরবানি দেন।অন্য দিকে বাংলাদেশ পুলিশের ডি,আই,জি ও ডিবি প্রধান হারুন অর রশিদ পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ি মিঠামইনের হোসেনপুরে গ্রামে নিজ বাড়িতে আসেন ঈদ উদযাপন করতে।বৈরি আবহাওয়ার কারণে, ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পারেনি।
বাড়ির পশ্চিম পাশে দক্ষিণ হোসেন পুর জামে মসজিদে তিনি ঈদের জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।পরে বাবার কবর জিয়ারত শেষে নিজ বাড়িতে ৫ টি পশু কোরবানি দেন। তিনি দেশবাসী সকল মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনা করেন।
এছাড়াও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারেনি। প্রতিটি মসজিদে ৩-৪ টি জামাতের মাধ্যমে মুসল্লীদের নামাজ আদায় করতে হয়েছে। মিঠামইনে এবছর বিগত বছরের চেয়ে পশু কোরবানি দিগুণ হয়েছে।
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মসজিদের ইমাম গণের মাধ্যমে এ তথ্য জানা যায়।

