
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আরও ৪ জন নিখোঁজ রয়েছে।
১লা জুলাই দুপুরে ঝালকাঠির পৌর কেলেজ খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি। বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ করেছেন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য এসেছিল। দুপুরে নদীর অপর পাড়ে নোঙর করা অবস্থায় ট্যাংকারটি হঠাৎ বিস্ফোরণ হয়। পরে ট্যাংকারে আগুন ধরে যায়। খবর পেয়ে ঝালকাঠি-নলছিটি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, ট্যাংকারটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। দগ্ধদের মধ্যে রয়েছেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯) এছাড়া জাহাজের বাবুর্চি। ৪ জনকে বরিশাল শের-ই বাংলা শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও ট্যাংকারের ৪ কর্মচারী নিখোঁজ রয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.