সম্পাদক
স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার ওসি সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক, তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা। গোমস্তাপুর উপজেলার রতনপুর পৌর এলাকার প্রসাদপুর গ্রামে নিজ বাড়িতে মোবাইল ফোন নাড়াচাড়া করার সময় বজ্রপাত হলে গুরতর আহত হন শরিফুল ইসলাম।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।

