
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
সুইডেনে কোরআন পোড়ানো এবং অবমাননার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ জুলাই) জুম্মা নামাজ পর জামালপুর মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে দয়ামায়া মোড়ের আগ মহুর্তে শেষ হয়।
বিক্ষোপকারীরা কোরআন অবমাননাকরীর কঠোর শাস্তি এবং সুইডেন রাষ্টদূতকে বাংলাদেশ থেকে বহিষ্কারের দাবি করেন।
উক্ত সমাবেশ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রিয় সদস্য সামাউন সরকার,জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমান,জেলা অর্থ সম্পাদক আল আমিন,ইসলামপুর থানা সভাপতি আহসান উল্লাহ,থানা সেক্রেটারি জুনাইদ আল হাবিব জিহাদ প্রমুখ।
বাংলাদেল জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমীর জনাব কবির আহম্মেদ হুমাউন বলেন, ২৮ জুন সুইডেনে কোরআন আবমাননা ও পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপি একযোগে আন্দোলন গড়ে উঠেছে।সেই আন্দোলনের উপর ভিত্তি করে কেন্দ্রের ঘোষনা অনুসারে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর মিছিল সম্পন্নের পথে।
উল্লেখ্য.মিছিল চলাকালে এক ভ্যান ভর্তি পুলিশ মিছিল পর্যবেক্ষন করে।পরবর্তিতে আরো কিছু পুলিশ এসে মিছিলকে শান্তিপূর্ণ করতে সহযোগিতা করে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.