
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সুইডেনে কোরআন অবমাননা ও পোড়ানোর ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদি জনতার ব্যানারে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
শুক্রবার ৭ জুলাই জুম্মার নামাজের পর ফুলবাড়ী কাছারি মসজিদ প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীরা কোরআন অবমাননাকারীর শাস্তি এবং সুইডিশ রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বহিষ্কার দাবি করেন। মিছিল শেষে ফুলবাড়ী -নাগেশ্বরী সড়কের জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবিরের কেন্দ্রীয় সদস্য আব্দুল হালিম রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে সুইডেন সরকারের ভূমিকাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.