
মো. হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
মত প্রকাশের স্বাধীনতার নামে সুইডেনে রাষ্ট্রীয় মদদে এবং পুলিশ প্রশাসনের সামনে রাজধানী স্টোকহোমের সেন্ট্রাল মসজিদের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র আল-কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ শুক্রবার জুমার নামাজের পর কালিনাথ রায়ের বাজার হাট খোলা মসজিদ চত্বরে প্রতিবাদ সভা ও শহরে বিক্ষোভ মিছিল করেন।
মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মোঃ মিজানুর রহমান, জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মীর মোঃ বেলায়েত হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারী আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলম, দারুল ইরফান মাদরাসা ঢাকা’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জেলা জাতীয় ইমাম সমিতির সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, বাংলাদেশে জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর শাখার সহ-সভাপতি মোঃ আমির হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা মাকসুদ উল্লাহ আমিনি, বিশিস্ট সমাজ সেবক মিয়া মোঃ ইউনুছ, ভোলা জেলা ক্বাওমী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মুহাঃ জিয়াউর রহমান ফারুকীসহ প্রমূখ।
নেতৃবৃন্দ এই ন্যক্কারজনক ঘটনার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পবিত্র ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর এই জঘন্য ও নিকৃষ্টতম কাজে পশুরুপী মানুষেরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে নতুন বাজারে গিয়ে শেষ হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.