ওমর ফারুক
ওমর ফারুক: বার্তা সম্পাদক:
নরসিংদী জেলা শহরের শীলমাদি ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার একটি কলাবাগান থেকে শামিম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) ভোরেই এলাকার শিশুকিশোরেরা কলাবাগানের ভিতরে আম গাছে ঝুলে থাকা লাশ দেখতে পায়, পরে স্থানীয়রা এসে পুলিশকল খবর দেয়।নিহত শামিম শীলমান্দি ২নং ওয়ার্ডের আ. বাসেদ মিয়ার ছেলে।
বাছেদ মিয়া (নিহতের বাবা) জানান, এটা আমার ছেলে শামিম, কখন মারা গেছে আমরা জানি না, সকালে লোকজন এসে আমাদের খবর দিলে আমরা গিয়ে দেখি শামিম মাটি থেকে প্রায় ৮ ফুট উপরে একটি আম গাছের ডালে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলে আছে।
নরসিংদী মডেল থানা পুলিশ এসআই রাসেদ মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি, আমরা প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করছি, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

