
হিরন মিয়া, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনা কেন্দুয়ায় রোববার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা মাসকা ইউপির মাসকা উত্তরপাড়ায় পুকুরের পানিতে ডুবে তাহসিন মিয়া(৪) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু ঘটনা ঘটে। নিহত তাহসিন মিয়া মাসকা উত্তর পাড়ার সুমন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহসিন মিয়া তার ফুফুর সাথে বাড়ির পেচনে পুকুরে গোসল করতে যায়। পরে দুইজন গোসল করে বাড়িতে এসে ফুফু ভেজা কাপড় রোদে শুকানো দেয়ার ফাঁকে শিশুটি আবারও একা পুকুরে চলে যায়। পরে খোঁজাখুঁজি করে তার মরদেহ পুকুরে পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.