
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা’স চিল্ড্রেস স্পেশাল স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে খাবার পরিবেশন করলেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ওই স্কুলের ৭৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের পিতা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্কুলের পরিচালক জাকিরুল হকসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.