
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হতে ০৩( তিন) কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
২০ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ০২:৪৫ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংঙ্গীয় এসআই/ রিপন, এএসআই মাইনুল,শরিফ, মাকসুদ , রাফসান, ইমরান, জসিমসহ ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাট থেকে ০৩( তিন) কেজি গাঁজা সহ মোঃ সাব্বির হোসেন হাওলাদার নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর বাসিন্দা। আটককৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.