
মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
পাবনা জেলার পৈলানপুরের রাহাত চৌধুরী ওরফে হীরা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী তুষার (৩৪) কে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা। রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২২ জুলাই) ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত তুষার পাবনা জেলা সদরের পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর অধিনায়ক বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারিতে রায় প্রদান করে আদালত। রায়ে তুষার ও মিজান নামে দুই আসামীকে মৃত্যুদন্ড ও তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। গত ৮ এপ্রিল মৃত্যুদন্ডপ্রাপ্ত মিজানকে গ্রেপ্তার করলেও তুষার পলাতক ছিলেন। গত শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। র্যাব অধিনায়ক আরো বলেন, হীরা হত্যা কান্ডের পর থেকে আসামী তুষার পলাতক ছিলেন। সে একাধিক মামলার পলাতক আসামী, কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.