
মো. হাছনাইন, তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি:
২৪জুলাই থেকে শুরু হওয়া ৩০জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও তজুমদ্দিন উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ জুলাই রোজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য মৎস্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ সভা সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ।
প্রধান অতিথি ভার্চুয়ালি মৎস্যজীবীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
পরে তজুমদ্দিন উপজেলার শ্রেষ্ঠ মৎস্যজীবীদের মাঝে সম্মানণা স্মারক ও পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল , ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন থানার পুলিশ কর্মকর্তা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, তজুমদ্দিন লাইভ নিউজ এর প্রধান সম্পাদক এইচ এম হাছনাইন,তজুমদ্দিন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানবৃন্দ, তজুমদ্দিন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এলাকার মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.