ওমর ফারুক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গবার (২৫শে জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সমন্বয়ক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জিয়া উদ্দিন,মৎস্য খামারী মাসুদুর রহমান শাহীন ও মৎস্য খামারী রিটু প্রমূখ।
এসময় বক্তারা বলেন,আমরা মাছে ভাতে বাঙ্গালী।মাছ আমাদের প্রধান খাদ্য।
বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়। প্রতিবছর মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানী করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তাই মৎস্য খাতকে আরো বেশি প্রসারের জন্য সবার সহযোগীতা প্রয়োজন।
এসময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, মৎস্য খামারী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৩ জন সফল মৎস্য খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে পৌর শ্মশান ঘাটে ব্রক্ষপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

