
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ , এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ২৫ শে জুলাই বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি উপজেলা মৎস্য কর্ম কর্তা শামীম রেজা, বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা নিশাত জামান, সহকারী কৃষি কর্ম কর্তা মোহাম্মদ আলী জিন্নাহ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা গন উপস্থিত ছিলেন।
এসময় বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২০কেজি পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.