ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

প্রিয় তজুমদ্দিনবাসী,
সবাইকে আমার সালাম জানাচ্ছি।
গত ১১ জুলাই, ২০২১ তারিখে তজুমদ্দিন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলাম।

আজ ০৯ জুলাই, ২০২৩ আমি অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালী হিসেবে যোগদান করার জন্য বিদায় নিলাম।

দীর্ঘ ২ বছর আপনাদের সাথে থেকে সেবা করার চেষ্টা করেছি। উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে মাননীয় সংসদ সদস্য , উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, উপজেলার সকল জনপ্রতিনিধি, সকল চেয়ারম্যানবৃন্দ, সকল সরকারি কর্মকর্তা/কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ছাত্রছাত্রীসহ আপামর জনসাধারণ প্রতিটি কাজে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা করে আমাকে সম্মানিত ও ঋদ্ধ করেছেন।

আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এই বিপুল কর্মকান্ড সুচারুরুপে সম্পন্ন করা সম্ভব হতো না।

বিদায়কালে সকলের ভালবাসা নিয়ে যাচ্ছি-এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

আমি তজুমদ্দিনের সকল মানুষের সুখী ও সুন্দর জীবন কামনা করছি। ভাল থাকুক প্রিয় তজুমদ্দিন, ভালো থাকুক প্রতিটি মানুষ।

কৃতজ্ঞতা
মরিয়ম বেগম
অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালী।
(প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার, তজুমদ্দিন, ভোলা।)