
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
২৬ জুলাই রোজ বুধবার বিকাল ০৫:০০ ঘটিকায় তজুমদ্দিন স্টোডিয়াম মাঠে এক ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় তজুমদ্দিন স্টেডিয়াম বনাম তজুমদ্দিন কলেজ পাড়া একাদশ এই দুই দুইটি দল অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় তজুমদ্দিন স্টোডিয়াম একাদশকে ১-০ ব্যাবধানে হারিয়ে জয়লাভ করে তজুমদ্দিন কলেজ পাড়া একাদশ। এই নিয়ে টানা দ্বিতীয় বারের মতো হারের স্বাদ পেলো তজুমদ্দিন স্টোডিয়াম একাদশ। খেলাটি উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদার । এসময়ে তজুমদ্দিন স্টেডিয়ামে শত শত মানুষের উল্লাসে খেলাটি দীর্ঘ ৯০ মিনিট পর সফলভাবে শেষ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.