
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি:
আজ ২৭ জুলাই রোজ বৃহস্পতিবার তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীদের নিয়ে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরেসংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজান পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.