ওমর ফারুক

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা স্বরুপ নেতাজী সুভাষচন্দ্র বসু পিস এ্যাওয়ার্ড ২০২৩ইং পেয়েছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান।

শনিবার (২২জুলাই ২০২৩ ইং) বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড ইঞ্জিঃ শওকাত ওসমান কে প্রদান করা হয়।

সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান ইতিমধ্যে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ও ভালো কাজের জন্য বেশ কিছু এ্যাওয়ার্ড ও পুরস্কার পেয়েছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান বলেন, আমি সবসময় ভালো কাজের সাথে সক্রিয় থাকি। সলপ ইউনিয়নে সমাজ সেবা ও উন্নয়নমুলক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি তদন্ত করে আমাকে মনোনীত করেন।

গত শনিবার (২২ জুলাই ২০২৩ ইং) আামকে নেতাজী সুভাষচন্দ্র বসু পিস এ্যাওয়ার্ড ২০২৩ইং আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আগামীতে আরো ভালো ভাবে সমাজসেবা, উন্নয়নমূলক কার্যক্রম ও ভালো কাজে নিয়োজিত থাকতে পারি। সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।